সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিএম কলেজে বিক্ষোভ

g  বরিশাল অফিস

সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদে এবং ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি কলেজের প্রথম গেট হয়ে অধ্যক্ষের প্রশাসনিক কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা সেশন চার্জ কমানোর দাবিতে নানা শ্লোগান দেয়। একই সাথে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সেশন চার্জ বৃদ্ধির দাবি নিয়ে অধ্যক্ষের সাথে দেখা করে। অধ্যক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এক দিনের সময় নেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০১৪ সালে তারা যখন প্রথম বর্ষে ভর্তি হন তখন সেশন চার্জ ছিল ১৯০৫ টাকা। এখন দাবি করা হচ্ছে ২৯০৫ টাকা।