নারায়ণ চন্দ্র সরকার
কুমিল্লা মুরাদনগর উপজেলার কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সরকার (৮২) গতকাল শনিবার ভোরে নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সকাল ১০টায় ইষ্টগ্রাম তপোবন আশ্রমের মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে। তিনি ইষ্টগ্রাম তপোবন আশ্রমের সাধারণ সম্পাদক ছিলেন।
হুসাইন ইমাম
গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক মাতৃছায়া পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. হুসাইন ইমাম (৫৩), গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, বর্তমান সভাপতি খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. রাহিম সরকার গভীর শোক প্রকাশ করেছেন।