ঢাকা নিউ মার্কেটের ভেতরে সকল ধরনের যানবাহন প্রবেশ ও পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
এছাড়া নিউ মার্কেটের ভেতরে যানবাহন প্রবেশে ও পার্কিংয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
নিউ মার্কেটের ভেতরে গাড়ি প্রবেশ ও পার্কিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন ইমতিয়াজ আহমেদ নামে এক ব্যক্তি। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
ইত্তেফাক/আনিসুর