শততম ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত মাসাকাদজা

আগামীকাল শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ দিয়ে সেঞ্চুরি হতে যাচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে এই দু’দল। এমন ম্যাচে সাক্ষী হতে পারে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের মারকুটে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। কারণ ২০০৬ সালে মিরপুরে অনুষ্ঠিত অভিষেক ওয়ানডেতে জিম্বাবুয়ের মাঠে নেমেছিলেন তিনি। 
 
তাই শততম ম্যাচ নিয়ে মাসাকাদজা বলেন, ‘ঐতিহাসিক কিছুর অংশ হতে পেরে আমারও অসাধারণ লাগছে। প্রথম ম্যাচের অংশও আমি ছিলাম। এমন একটি মুহূর্তে অংশ হতে পারারটা দারুণ কিছু।’
 
২০০৬ সালের ৮ ডিসেম্বর মিরপুরের অভিষেক ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ঐ ম্যাচে ৮ উইকেটে জিতেছিলো টাইগাররা। ঐ ম্যাচে অংশ নেয়া মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর ও ক্রিস এমপোফু বর্তমানের জিম্বাবুয়ে দলে আছে। আগামীকাল 
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলতে নামবেন তারা। তাই ঐ ম্যাচ নিয়ে বেশ উচ্চসিত মাসাকাদজা। তিনি বলেন, ‘মাইলফলকের ম্যাচে খেলতে পারাটা সবসময়ই অন্যরকম অনুভূতি। এবারও দারুন অনুভব করছি।’
 
শততম ম্যাচে নিজের উচ্ছ্বাসের কথা বলার পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন মাসাকাদজা, ‘অবশ্যই একটি ভিন্ন প্রতিপক্ষ। টুর্নামেন্টের শুরুটা আমাদের ভালো হয়নি। ম্যাচটিতে আমরা নিজেদের আগের ওয়ানডের ভুলগুলো শুধরে নিয়ে খেলার চেষ্টা করবো।’ বাসস।
 
ইত্তেফাক/ রেজা