প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পারিক সম্প্রীতি জোরদারের পাশাপাশি পেশাদারীত্বকে অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে অভিষেক হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যদের। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটিকে সাথে নিয়ে আমেরিকান ও অভিবাসীদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকার আশ্বাস দেন নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত ইউএস কংগ্রেসওমেন গ্রেস মেং।
সিটির জ্যাকসন হাইটসস্থ বেলজিনো পার্টি হলে বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) কার্যকরী কমিটির এই অভিষেক অনুষ্ঠানে দেশ ও প্রবাসের সাংবাদিকসহ মূলধারা ও কমিউনিটির সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েসসহ কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই