সতর্ক শুরুর পর এনামুলের বিদায়

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সতর্ক সূচনা করেছে বাংলাদেশ। ১৪.৫ ওভারে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সংগ্রহ করেছে ৭১ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের মধ্যে তামিমের তুলনায় এনামুল ছিল বেশি আগ্রাসী। তামিম ৫২ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেও এনামুল ৩৭ বলে ৩৫ রান করে বিদায় নেন। 
 
এনামুলের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৮৫ রান। তামিম ৩৬ ও সাকিব ৭ রানে অপরাজিত আছেন।
 
শুক্রবার রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। সানজামুলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। 
 
উল্লেখ্য, প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।
 
ইত্তেফাক/ রেজা