ত্রিদেশীয় সিরিজে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। পাঁচটি বাউন্ডারির সাহায্যে ওডিআই ক্যারিয়ারের ৪০ তম ফিফটি পূরণ করেন তামিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৩ ওভারে ১২২ রান। তামিম ৭৭ বলে ৫২ও সাকিব ২৫ বলে ২৪ রানে অপরাজিত আছেন। তমিম-সাকিব ৪৮ বলে ৫০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যটিং নিয়ে সতর্ক সূচনা করে বাংলাদেশ। ১৪.৫ ওভারে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সংগ্রহ করেছে ৭১ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের মধ্যে তামিমের তুলনায় এনামুল ছিল বেশি আগ্রাসী। তামিম ৫২ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেও এনামুল ৩৭ বলে ৩৫ রান করে বিদায় নেন। এনামুলের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। সানজামুলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
উল্লেখ্য, প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/ রেজা