তামিমকে ফেরাল ধনাঞ্জায়া

বাংলাদেশের ইনিংসের ৩০ তম ওভারের প্রথম বলে তামিম ইকবালকে সাজঘরে ফিরিয়েছেন আকিলা ধনাঞ্জায়া। আউট হওয়ার আগে তামিম ৭ চার ও ২ ছয়ে ১০২ বলে ৮৪ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে তামিমের টানা দ্বিতীয় ফিফটিতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১ রান। সাকিব ৪০ বলে ৪০ ও মুশফিক ১ বলে ১ রানে অপরাজিত আছেন। 
 
এর আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যটিং নিয়ে সতর্ক সূচনা করে বাংলাদেশ। ১৪.৫ ওভারে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সংগ্রহ করেছে ৭১ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের মধ্যে তামিমের তুলনায় এনামুল ছিল বেশি আগ্রাসী। তামিম ৫২ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেও এনামুল ৩৭ বলে ৩৫ রান করে বিদায় নেন। এনামুলের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান।
 
আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। সানজামুলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। 
 
উল্লেখ্য, প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে স্বাগতিকরা। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।
 
ইত্তেফাক/ রেজা