শীতে গরম নয়, ঠান্ডা পানিতে গোসল করা ভালো

 

শীতে অনেকেই গোসলকে আরামদায়ক করতে গরম পানি ব্যবহার করে থাকেন। কিন্তু শীতকালে গোসলে গরম পানির চেয়ে ঠান্ডা পানি ব্যবহার করা সবচেয়ে উপকারী। ঠান্ডা পানিতে গোসল করার ফলে ত্বক ঠান্ডা হয়ে পড়ে। ফলে গরম করার জন্য ত্বক নিজেই তাপ উত্পাদন করতে শুরু করে। এই তাপ উত্পাদনের সময় শ্বেত রক্ত কণিকা তৈরি হতে থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

এছাড়া ঠান্ডা পানিতে গোসল মাসল পেইন কমাতে সাহায্য করে। সারাদিন কাজ করার পর ঠান্ডা পানি দিয়ে গোসল করলে তা ক্লান্তি দূর করে শরীরকে চনমনে করে তুলতে সাহায্য করে।

শীতের দিন সকালের ঘুম ঘুম ভাব কাটাতে ঠান্ডা পানি দিয়ে হাত-মুখ ধোয়া বা গোসল অনেক কার্যকরী। ঠান্ডা পানি শরীরকে অনেক বেশি সজাগ করে তোলে। এছাড়া ঠান্ডা পানিতে গোসল শরীরে চুলকানি দূর করে, চুলের স্বাস্থ্য বৃদ্ধি করে, দেহের অস্বস্তিকর উত্তেজনা প্রশমিত করে এবং কিছু স্নায়ুবিক দুর্বলতাও দূর করে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ