তুষার-রাজ্জাককে মাশরাফিদের সম্মাননা

প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে অনন্য মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যান তুষার ইমরান ও স্পিনার আব্দুর রাজ্জাককে সম্মান জানালো মাশরাফিরা। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে তুষার দশ হাজার রান পূর্ণ করেন তুষার ইমরান। প্রথম বোলার হিসেবে পাঁচশত উইকেট শিকার করেন রাজ্জাক। 
 
IMG0
 
তুষার ও রাজ্জাকের এমন দুর্দান্ত অর্জনের জন্য তাদের সংবর্ধনা দিলো বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। আজ ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে তুষার ও রাজ্জাককে স্মারক ট্রফি তুলে দেয় স্বাগতিক ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট।
 
IMG1
 
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত থেকে দশ হাজার রানের স্মারক ট্রফি গ্রহণ করেন তুষার। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান পাঁচশত উইকেটের স্মারক ট্রফি তুলে দেন আব্দুর রাজ্জাকের হাতে। প্রথম শ্রেনির ক্রিকেটে ১৫৫ ম্যাচে ২৬৩ ইনিংসে ২৬টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ-সেঞ্চুরিতে ৪২ দশমিক ৪৩ গড়ে ১০১৮৫ রান রয়েছে তুষারের। অপরদিকে ১১৪টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৫১০ উইকেট রয়েছে রাজ্জাকের।
 
ইত্তেফাক/ রেজা