পাকিস্তান-শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে শেষ আটে আসাটাই ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের জন্য চমক। সেখানে শেষ আটে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠাটা ছিল আরেক ধরনের বিস্ময়। তবে বিস্ময়ের জন্ম দেয়া আফগান দলকে শেষ চার থেকেই বিদায় নিতে হলো। সেমিফাইনালে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
ক্রাইস্টচার্চে আজ সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ১৮১ রানে অলআউট হয় আফগানিস্তান। ইকরাম আলী করেন সর্বোচ্চ ৮০ রান। অসিদের হয়ে জনাথন মেরলো নেন ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জ্যাক এডওয়ার্ডের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৭২ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। এছাড়া পারাম উপল ৩২ রানে অপরাজিত থাকেন। আইপিএলে ৪ কোটি রূপি পাঞ্জাবে নাম লেখান মুজিব জারদান নেন ১ উইকেট।
ইত্তেফাক/কেআই