পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা

আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দু’ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচের আগে পরিসংখ্যানে সবদিক দিয়েই এগিয়ে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দু’দল ১৮টি ম্যাচে একে অপরের প্রতিপক্ষ ছিলো। এরমধ্যে ১৫টিতে জয় পায় শ্রীলঙ্কা। ১টিতে জিতে বাংলাদেশ। ২টি ম্যাচ হয় ড্র।
 
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একটি জয় এসেছে প্রতিপক্ষের মাঠেই। গত সফর অর্থাৎ ২০১৭ সালের ১৫ মার্চ নিজেদের শততম ম্যাচে ৪ উইকেটে জিতেছিলো টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দু’টি ড্র’র প্রথমটি হয়েছিলো গল-এ। ২০১৩ সালে সফরের প্রথম টেস্টটি ড্র হয়েছিলো। 
 
দ্বিতীয় ড্র এসেছে এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই। ২০১৪ সালে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলংকার সাথে ড্র করেছিলো বাংলাদেশ। 
 
অবশ্য এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক ঘটে বাংলাদেশের। ২০০৬ সালের সিরিজের দু’ম্যাচের প্রথমটি ছিলো সেটি। ওই ম্যাচটি ৮ উইকেটে হেরেছিলো টাইগাররা।বাসস।
 
ইত্তেফাক/ রেজা