মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিমের দুরন্ত ব্যাটিংয়ে ৩০০ ছাড়িয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুল ১৩৬ এবং মুশফিক ৭০ রানে ব্যাট করছেন।
এর আগে তামিমের হাফসেঞ্চুরি ও মুমিনুলের সেঞ্চুরির পর হাফসেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। টেস্টে এটি তার ১৯তম হাফসেঞ্চুরি। ১২১ বল থেকে চারটি বাউন্ডারিতে এ রান করেন তিনি।
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেশনের শুরুতে তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরো সেশন এ দুজন ব্যাটিং করেন। এখন দিনের শেষ সেশনের খেলা চলছে। এর আগে তামিম ৫২ ও ইমরুল কায়েস ৪০ রান করে আউট হন।
ইত্তেফাক/ইউবি