টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি করা হল না মুশফিকুর রহিমের। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। দলীয় ৩৫৬ রানের মাথায় লাকমলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে নার্ভাস নাইনটির শিকার হন মুশফিক।
যাওয়ার আগে ১৯২ বলে ১৬টি চার ও ১ ছক্কায় ৯২ রান করে যান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে তিনি রেকর্ড ২৩৬ রান সংগ্রহ করেছেন। এর আগে ১২১ বল থেকে চারটি বাউন্ডারিতে টেস্টে হাফসেঞ্চুরি করেন মুশফিক। এটি তার ক্যারিয়ারের ১৯তম হাফসেঞ্চুরি।
এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক হাজার রান পূর্ণ করেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম দিন মধ্যাহৃ-বিরতির কিছুক্ষণ পর এই ভেন্যুতে এক হাজার রান পূর্ণ করেন মুশফিক।
ইত্তেফাক/ইউবি