দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩৬/৫

টেস্ট সিরিজ অতীত। আজ থেকে শুরু একদিনের সিরিজের লড়াই। ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। 
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান। ফাফ ডু প্লেসিস ৫৪ ও ক্রিস মরিস ১ রানে অপরাজিত আছেন।
 
ভারতের হয়ে চাহাল, যাদব ২ টি করে উইকেট লাভ করেছেন।
 
ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহল।
 
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ দু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, মর্নি মর্কেল ও ইমরান তাহির।
 
ইত্তেফাক/ রেজা