মাত্র ১ রানে প্রথম উইকেট তুলে নিলেও চট্টগ্রাম টেস্টে বহু কাঙ্ক্ষিত দ্বিতীয় উইকেটের পতন ঘটালেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৩০৮ রানে মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটন দাসের কাছে ধরা পড়েন তিনি। অবশ্য আউট হওয়ার আগেই করেছেন ১৭৩ রান। ২২৯ বল খেলে ২১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মারে এ স্কোর গড়েন তিনি।
চট্টগ্রাম টেস্টে শুক্রবার সকালে তৃতীয় দিনে ফের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার এক উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিল। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করে লঙ্কানরা। আগের দিনে ৮৩ রান নিয়ে অপরাজিত থাকা মেন্ডিস আজ সেঞ্চুরি পূর্ণ করেন। অপরদিকে ১০৪ রানে দিন শুরু করা সিলভা ১৭৩ রানে শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন।
এর আগে মুমিনুলের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫১৩ রান করে। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৯২, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৮ এবং তামিম ৫২ রান করেছেন। লঙ্কান বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমাল তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন লাকসান সানদাকান।
ইত্তেফাক/কেআই