শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বোলিং-এর প্রথম ইনিংসে ৬৭ দশমিক ৩ ওভার বোলিং করে ২১৯ রানে ৪ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার নয়া রেকর্ড গড়লেন তাইজুল। সেই সঙ্গে দেশের হয়ে বোলিং ইনিংসে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডও গড়েছেন তিনি।
দেশের হয়ে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড এতোদিন দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় ৬৬ ওভারে ১২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। আজ সাকিবকে টপকে দেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড গড়েন তাইজুল।
এই রেকর্ড গড়তে গিয়ে দেশের হয়ে এ ইনিংসে সবচেয়ে রান দেয়ার রেকর্ডও গড়েছেন তাইজুল। অবশ্য এই রেকর্ড এতোদিন ধরে রেখেছিলেন মোহাম্মদ রফিক। ২০০৭ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ৪৫ ওভারে ১৮১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন রফিক। বাসস
ইত্তেফাক/ইউবি