দ্বিতীয় সর্বোচ্চ ওভার বোলিং করল বাংলাদেশ

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার বোলিং করল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯৯ দশমিক ৩ ওভার বোলিং করেছে টাইগাররা। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বেশি বোলিং করার ক্ষেত্রে এটি এখন দ্বিতীয় স্থানে। 
 
এর আগে ২০১২ সালে এর চেয়ে বেশি ওভার বোলিং করেছিল বাংলাদেশ। খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টেস্টে ২০০ ওভার বোলিং করেছিল বাংলাদেশ। তৃতীয় সর্বোচ্চ বোলিং ১৮৭ দশমিক ৫ ওভার। 
 
২০১৪ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৭ দশমিক ৫ ওভার বোলিং করে বাংলাদেশ। ওই ম্যাচে ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। আর সেটিই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাসস
 
ইত্তেফাক/ইউবি