আপাতত টিকে যাচ্ছেন চেলসি কোচ কোন্তে

সহসাই চেলসির ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হচ্ছেন না অ্যান্তোনিও কোন্তে। ক্লাব মালিক রোমান আব্রামোভিচের ইচ্ছায় এ যাত্রা অন্তত বেঁচে যাচ্ছেন তিনি। এমন আভাষই দিয়েছে ইংলিশ গণমাধ্যমগুলো। 
 
সোমবার ওয়াটফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হবার পরে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ হিসেবে কোন্তের ভবিষ্যত শঙ্কার মধ্যে পড়ে। এই পরাজয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানেই রয়েছে চেলসি। দলের ব্যর্থতার পাশাপাশি ট্রান্সফার পলিসি নিয়েও কোন্তের সাথে ক্লাবের সমঝোতার বিষয়ে প্রশ্ন উঠে। ক্লাবের কোন ম্যানেজার যখন পারফরর্ম করতে ব্যর্থ হয়েছে ব্লুজ মালিক আব্রামোভিচ সাথে সাথে তাকে পদ থেকে সড়িয়ে দিতে কখনই দ্বিধা করেননি। আর সে কারণেই ওয়াটফোর্ডের মাঠে চেলসির অন্যতম বড় পরাজয়ে কোন্তের বরখাস্তের বিষয়টি অনেকটা অনুমেয় ছিল। 
 
আগের ম্যাচেও বোর্নমাউথের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল চেলসি। কিন্তু বেশীরভাগ ব্রিটিশ গণমাধ্যমের সূত্রে জানা গেছে জুভেন্টাস ও ইতালির সাবেক ম্যানেজার কোন্টেকে আপাতত রেখে দেবার সিদ্ধান্ত নিয়েছে চেলসি। সোমবার ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়নের বিপক্ষে তার অধীনেই চেলসি মাঠে নামবে। মঙ্গলবার চেলসি বোর্ড সদস্যের মধ্যে বেশ দীর্ঘ আলোচনা হয়েছে। যদিও জানা গেছে। সেখানে ফুটবল সংশ্লিষ্ট বিষয় বাদ দিয়ে কর্পোরেট ও বানিজ্যিক বিষয়ই বেশী প্রাধান্য পেয়েছে।
 
ইত্তেফাক/কেআই