বাকৃবিতে অফিসার পরিষদের নতুন কমিটির অভিষেক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির ২০১৮ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি আরীফ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবার। সম্মানিত অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দীন খান, বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দীন উপস্থিত ছিলেন।
 
অফিসার পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে ২০১৮ সভাপতি আরীফ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, সহ-সভাপতি পদে মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মো. জিয়াউল হাসান টিটু, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আমান-উদ-দৌলা খান, দফতর ও প্রচার সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আ.শ.ম মঞ্জুরল কবির, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে আসিফ মাহমুদ, মহিলা সম্পাদক পদে মাকসুদা পারভিন নির্বাচিত হন। এছাড়া কমিটিতে ছয়জন সদস্য রয়েছে।
 
ইত্তেফাক/এসএস