রাবিতে চোর সন্দেহে যুবক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবন থেকে তাকে আটক করা হয়। 
 
আটককৃত যুবকের নাম মো. শরিফুল ইসলাম। তার বাড়ি নগরীর তেরখাদিয়া এলাকায়। সে ক্যাম্পাস থেকে বিভিন্ন সময়ে ১৮টি সাইকেল চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। 
 
জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে রবীন্দ্র কলাভবনে ঘোরাফেরা করছিলেন শরিফুল। তার গতিবিধি সন্দেহ হওয়ায় ভবনে দায়িত্বরত কর্মচারীরা তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সাইকেলের তালা ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেলে তাকে আটকে রাখে কর্মচারীরা। এ সময় তাকে জিজ্ঞাসা করা হলে সে ১৮টি সাইকেল চুরি এবং এ কাজে তাকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী সহযোগিতা করেন বলে জানান।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, তাকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি