উদ্বোধনী জুটি ভাঙলেন আবদুর রাজ্জাক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। লাঞ্চের আগে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩৭ রান।  
 
প্রথম ইনিংসর মতো শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে মেন্ডিস বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন আবদুর রাজ্জাক। আউট হওয়ার আগে তিনি ২১ বলে ৭ রান করেন। প্রথম ইনিংসে চার উইকেট পান আবদুর রাজ্জাক।
 
এর আগে ঢাকা টেস্টে দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১১০ রানে করে দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ১১২ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। ঢাকা টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করেছে বাংলাদেশ।
 
ইত্তেফাক/ইউবি