এবার শ্রীলঙ্কার ইনিংসে মোস্তাফিজের আঘাত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। লাঞ্চের আগে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৮০ রান। 
 
দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন আব্দুর রাজাক। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার (৭)। সফরকারীদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দেন ধনঞ্জয়া ডি সিলভা। এবার রাজ্জাকের পর আঘাত আনেন তাইজুল ইসলাম। তিনি ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান। আউট হওয়ার আগে সিলভা ২৪ বলে ২৮ রান করেন। এবার গুনাথিলাকাকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে গুনাথিলাকা ২৭ বলে ১৭ রান করেন।
 
এর আগে ঢাকা টেস্টে দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১১০ রানে করে দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ১১২ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। ঢাকা টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করেছে বাংলাদেশ।
 
ইত্তেফাক/ইউবি