ডুসাকের সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক প্রিন্স

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া যশোর জেলার কেশবপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন (ডুসাক) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু রায়হান। সাধারণ সম্পাদক হয়েছেন ফারদিন খান প্রিন্স।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের ২৪ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন ঢাবি গণিত বিভাগের অধ্যাপক ড. তজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার এস এম রাশেদুল ইসলাম, সুপ্রীমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুসাইন মুহাম্মদ ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/নূহু