রায়ের বিরুদ্ধে রাশিয়া বিএনপির প্রতিবাদ সভা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে রাশিয়া বিএনপি। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
 
সভায় বলা হয়, 'খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে আওয়ামী সরকার প্রহসনমূলক রায় দিয়েছে। এই মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।' অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিও দাবি করা হয় ওই সভায়।
 
সভায় বক্তারা সরকারের বিভিন্ন দুর্নীতি এবং প্রশাসনের পক্ষপাতিত্ব ও বিচার বিভাগ দলীয়করণের সমালোচনা করেন। এছাড়া সরকার মিথ্যা মামলা ও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে ৫ জানুয়ারির মত আরেকটি নির্বাচন করে ক্ষমতা দখলের পায়তারা করছে বলে দাবি করা হয়। দেশবাসী সরকারের এই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান ও প্রতিহত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
 
রাশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাশিয়া বিএনপির সভাপতি মো. শাহীন খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল কিবরিয়া জুয়েল, সহ-সভাপতি রবিউল হাসান বাবু, হেলাল উদ্দিন, আবুল কাশেম, কাজী তারেক মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাছিম, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মন আজীম, রাশিয়া ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাদিক মাহমুদ প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস