সোনারগাঁওয়ে দগ্ধ ১৩ শ্রমিকের মধ্যে দুই জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুরের বৈরিবাড়ি এলাকায় মুনতাহা স্টিল মিলে লোহা গায়ে পড়ে দগ্ধ শ্রমিকদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় ১৩ জনের মধ্যে মাসুম ও নয়ন নামে দু’জন মারা যান।  মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানী পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আর নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। নিহত দু’জনেরই শরীরের ৯০ শতাংশ পোড়া ছিল।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোনারগাঁওয়ে স্টিল মিলে দগ্ধ ব্যক্তির সংখ্যা ছিল ১৩ জন। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিত্সাধীন। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।