বিজনেস সেমিনারে যোগ দিতে সিঙ্গাপুর গেলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিজনেস সেমিনার টু প্রমোট ট্রেড এন্ড কমার্স বিটুইন বাংলাদেশ এন্ড সিঙ্গাপুর-এ যোগ দিতে বাংলাদেশ বিজনেস চেম্বার, সিঙ্গাপুরের আমন্ত্রণে আজ রবিবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 
 
আগামীকাল সোমবার ফেব্রুয়ারি সিঙ্গাপুরে এ বিজনেস সেমিনার অনুষ্ঠিত হবে। এ বিজনেস সেমিনারের উদ্দেশ্য হলো- সিঙ্গাপুরের ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের বিরাজমান অনুকূল পরিবেশ সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করা। 
 
এ সেমিনারে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের চলমান বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ, সুযোগ-সুবিধা ও সম্ভাবনা তুলে ধরবেন।
 
বিজনেস সেমিনারে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠন এবং ব্যক্তি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্ভাবনার বিষয় বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরা সম্ভব হবে এবং উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ গতিশীল হবে। 
 
সম্প্রতি সময়ে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। 
 
বাণিজ্যমন্ত্রী আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে