বঙ্গবন্ধু এভিনিউতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২১ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
বুধবার ছিল এ মামলায় যুক্তিতর্ক পেশ করার ৪৫তম দিন। মামলার আসামি হোসাইন আহমেদ তামিমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবী মোহাম্মদ আহসান। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি।
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে।
ইত্তেফাক/ইউবি