ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী ঢাকা-দিল্লির সম্পর্ক আরও উন্নয়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'উভয় দেশের সম্পর্ক আঙ্গাআঙ্গিভাবে জড়িত' এবং তা অবশ্যই 'একসঙ্গে বাড়তে হবে'।
আজ ভারতের ইন্দোরে 'আর্মি ওয়ার কলেজ'-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 'ইন্দো-বাংলাদেশ সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব ছাড়িয়ে আরও অনেক ওপরের।'
তিনি আরো বলেন, 'ভারতীয় অর্থনীতির চরম উন্নতির পুরোপুরি সুবিধা বাংলাদেশের নেওয়া উচিত। অন্যদিকে একটি শক্তিশালী এবং স্থিতিশীল বাংলাদেশ ভারতের নিরাপত্তারও নিশ্চয়তা দেবে'।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়ভাবে উন্নতি লাভ করেছে। তিনি গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে বলেন, সে সময় সামরিক সহযোগিতার ওপর পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত দুই বছরে বাংলাদেশের ১৭ জন সেনা এবং এ বছর আরও দুজনের আর্মি ওয়ার কলেজে উপস্থিত হওয়ার কথা উল্লেখ করে বলেন এভাবে উভয় দেশের সেনা সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।
নিরাপত্তার দিকটি উল্লেখ করে হাই কমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা পুনঃউল্লেখ করে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান দৃঢ়। তার সময়ে কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না ভারত কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশে হামলা করার জন্য।
তিনি প্রতিবেশী হিসেেব ভারতের এবং অন্য দেশগুলোরও সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/নূহু
Bangladesh, he said, also expects reciprocity from all her neighbours.