আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকোর সহ-সভাপতি সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী পদে আগামীতেও শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ । রাস্তা ঘাট শিক্ষা স্বাস্থ্য বিদ্যুত্ বাসস্থানসহ যে দিকে তাকাবেন সেখানেই প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়ন অব্যাহত থাকবে যদি আপনারা আবার নৌকায় ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেন। গতকাল শনিবার নবাবগঞ্জে দিনব্যাপী কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী সালমান এফ রহমান বক্সনগর ও বাহ্রা ইউনিয়নের ১২টি এলাকায় উঠান বৈঠক করেন। বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জমান তরুণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য দেওয়ান আওলাদ হোসেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সমপাদক হালিমা আক্তার লাবণ্য ভুঁইয়া। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ ।