তারিখ পরিবর্তন: ডুয়েটের সমাবর্তন ২০ মার্চ

 
গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অনুষ্ঠিতব্য দ্বিতীয় সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে। ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অনিবার্য কারণবশত অনুষ্ঠিতব্য দ্বিতীয় সমাবর্তনের ১২ মার্চের পরিবর্তে আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে।
 
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানটি একই সময়ে (বিকেল ৩টা) অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি পত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে।
 
ইত্তেফাক/আরকেজি