রিয়ালের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেই নেইমার!

 
লিগ ওয়ানের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েও স্বস্তিতে নেই পিএসজি ভক্তরা। থাকবে কিভাবে? আর মাত্র নয়দিন পরেই যে তাদের ডেরায় যাবে রিয়াল মাদ্রিদ। যাদের কাছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয়ে দগদগে ক্ষতটা বুকে ধারণ করে প্রতিশোধের নেশায় ফুঁসছে প্যারিস। আর এমন একটা ম্যাচে থাকবে না নেইমার!
 
রবিবার রাতে মার্সেইয়ের বিপক্ষে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ব্রাজিল তারকা। যদিও চিকিত্সকরা ইতোমধ্যেই জানিয়েছেন চোট খুব গুরুতর নয়।
 
IMG0
 
ম্যাচের দশম মিনিটেই দলকে এগিয়ে দেন এমবাপে। ২৭তম মিনিটে আত্মঘাতি গোলের সুবাদে ব্যবধান ২-০ করে পিএসজি। কাভানির দারুণ গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই জয় নিশ্চিত করে ফেলে পিএসজি। ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় পায়ে ব্যথা পান নেইমার। বেশ কিছুক্ষণ মাঠে চিকিত্সা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এরপরেই শঙ্কায় ভুগতে থাকে পিএসজি সমর্থকরা।
 
ইত্তেফাক/এএম