নিউইয়র্কে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের অভিষেক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠক লাকসাম ফাউন্ডেশনের নবনির্বাচিত কর্মকর্তারা অভিষিক্ত হয়েছেন। স্থায়ী সময় রবিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে নতুন কর্মকর্তারা শপথ নেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইটি ট্রেনিং সেন্টার পিপল এন টেক-এর প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ। এছাড়া গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক সফররত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহনেওয়াজ, নবনির্বাচিত সভাপতি আবদুল জলিল তিতুমীর, সিনিয়র সহসভাপতি মো. মশিউর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক রিপন প্রমুখ।
 
ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক নুরে আলম। অনুষ্ঠানে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কৃষ্ণা তিথিসহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কবি পলি শাহিনা ও সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন। শপথ পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনা করেন নব নির্বাচিত সেক্রেটারি ওমর ফারুক রিপন।
 
ইত্তেফাক/এসএস