চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ফিলিপে কুটিনহোকে দলে রাখেননি বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ব্রাজিলীয় স্ট্রাইকারকে একাদশে চান লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি এমনটিই। যদিও তিনি জানেন নিয়ম অনুযায়ী লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলায় এই মৌসুমে বার্সার হয়ে আর খেলতে পারছেন না আর্জেন্টাইন তারকা। এতেই বুঝা যায় ন্যু ক্যাম্পে ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ানকে আপন করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার দ্বিতীয় লেগের ম্যাচ হবে আগামী ১৪ মার্চ। তার আগে লা লিগায় লাস পালমাসের ১ মার্চ খেলা রয়েছে বার্সার। সেই ম্যাচের প্রস্তুতির ফাঁকেই কুটিনহোর সঙ্গে আলাদা করে কথা বলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, মেসি মনে করেন কুটিনহো খেললে চেলসিকে হারানো অনেক সহজ হবে বার্সেলোনার পক্ষে। অনুশীলনের ফাঁকেই আলাদাভাবে লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকারকে তিনি তা বলেন।
লা লিগায় জিরোনার বিপক্ষে আগের ম্যাচে কুটিনহোর পারফরম্যান্সে খুশি ভালভার্দেও। বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘আগের ম্যাচে দুর্দান্ত খেলেছেন কুটিনহো। গোল করলে ফুটবলাররা আত্মবিশ্বাস ফিরে পায়। কুটিনহোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’
ইত্তেফাক/কেআই