সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ৪র্থ সম্মেলন মঙ্গলবার ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোর কুমার সরকারকে সভাপতি ও গোলাম রাব্বিকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টু। এতে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মেহরাব আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সিত্তুল মুনা হাসান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সত্যজিৎ বিশ্বাস ও অর্থ সম্পাদক প্রসেনজিৎ সরকার, দপ্তর সম্পাদক গোলাম রাব্বী প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় উদ্বোধনের পর একটি র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য এসে শেষ হয়।
ইত্তেফাক/ইউবি