ডিইউজে নির্বাচন: ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
 
ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের নির্বাচনী তফসিল ঘোষণা করেন গত ১৪ ফেব্রুয়ারি। এই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
 
জানা যায়, ভোটগ্রহণ চলছে জাতীয় প্রেসক্লাবে। সেখানে ডিইউজে নির্বাচনে ভোট দিতে পারবেন ৩ হাজার ৮৭৪ জন সদস্য। নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ইত্তেফাক/এসএস