বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মুহিবুল হক বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অফিসার্স ক্লাবে সচিবদের গোপন বৈঠক নিয়ে যে খবর দিয়েছেন তা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। রিজভীর এ বক্তব্যের প্রতিবাদ করেছেন তিনি। গতকাল শনিবার রাতে ইত্তেফাককে টেলিফোন করে তিনি জানান, এ বিষয়ে রিজভীর বিরুদ্ধে রবিবার (আজ) আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, গতকাল এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশের বিতর্কিত ও দলবাজ কর্মকর্তারা আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসানোর জন্য নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রতিনিয়ত তাদের গোপন বৈঠক চলছে। অফিসার্স ক্লাবে এমন একটি বৈঠক করা হয়েছে বলে দাবি করেন রিজভী।