বিইউএফটিতে স্প্রিং সেমিষ্টারের শিক্ষার্থীদের নবীন বরন

বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) তে স্প্রিং সেমিষ্টার ২০১৮ বিএসসি (অর্নাস) ও ব্যাচেলর কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম বৃহস্পতিবার ঢাকার তুরাগ নিশাতনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাষ্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক। প্রধান অতিথি তর বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নকলমুক্ত গুণগত মানের শিক্ষা দানে অঙ্গীকারবদ্ধ এবং পরীক্ষায় নকলের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্সের কথা ব্যক্ত করেন। 
 
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিং আইয়ুব নবী খানসহ বিভিন্ন অনুষদের ডীন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ন ম রফিকুল আলম।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, চলতি বছরের স্প্রিং সেমিষ্টারে বিভিন্ন ডিপার্টমেন্টে ১ হাজার ১০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে।
 
ইত্তেফাক/ রেজা