নিদাহাস ট্রফির আগে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে অনুষ্ঠিতব্য নিদাহাস টি-২০ ট্রফির আগে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট টিমের বিপক্ষে অনুশীলন ম্যাচের বিষয়টি শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে।
 
মূলত আন্তর্জাতিক মানের সঙ্গে লঙ্কার ঘরোয়া অবকাঠামো এবং ঘরোয়া খেলোয়াড়দের তুলনা করতেই এ আয়োজন করছে শ্রীলঙ্কা বোর্ড। একই সঙ্গে পরবর্তী প্রজন্মকে তৈরী করতে এ আয়োজন করছে লঙ্কা।
 
শ্রীলংকার স্বাধীনতার ৭০ বছর পুর্তি উপলক্ষ্যে নিদাহাস ট্রফিতে খেলতে বাংলাদেশ ও ভারত ৪ মার্চ শ্রীলঙ্কা পৌঁছাবে। বাংলাদেশ একটি অনুশীলন ম্যাচ খেললেও ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ৬ মার্চ শুরু হবে টুর্নামেন্ট।
 
ভারতের বিপক্ষে ৮ মার্চ ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে টাইগাররা। বাসস।
 
ইত্তেফাক/ রেজা