৭ মার্চের প্রচারণায় অলিগলিতে ছাত্রলীগের মাইকিং

ঐতিহাসিক ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ঘিরে বড় প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পর এ দিনটি ঘিরে এটিই প্রথম জনসভা। এজন্য আওয়ামী লীগ ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত করতে চায়।
 
আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার কাজ সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। এমনকি সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে মাঠেও নেমে পড়েছে এ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নির্দেশে রাজধানীর অলিগলিতে মাইকিং করে সাধারণ জনগণকে দাওয়াত দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। ইতোমধ্যে ২০টি টিম সিএনজিতে করে ঢাকার বিভিন্ন প্রান্তে প্রচারণা চালাচ্ছে।
 
এই টিমগুলোর মনিটরিং করছে একটি সেল। এই সেলের সদস্য হলেন- আন্তর্জাতিক সম্পাদক ইমরান খান, অর্থ সম্পাদক আব্দুল মালেক সাজু, প্রচার সম্পাদক ম. সাইফউদ্দিন বাবু, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদুজ্জামান।
IMG0
ঢাকার মধ্যে ধানমন্ডি এলাকায় মাইকিং করছেন প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরে আলম আশিক ও স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।
মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আপ্যায়ন সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ প্রচারণা চালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, আজিমপুর, শাহবাগ ও পরীবাগ এলাকায় প্রচারণায় আছেন ধর্ম সম্পাদক খায়েরউদ্দিন চৌধুরী।
 
লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীর চর এলাকায় স্বাস্থ্য সম্পাদক হুমায়ন ইসলাম সুমন প্রচারণা চলাচ্ছেন। পল্টন, কাকরাইল, সেগুনবাগিচা, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ও বংশাল এলাকায় ছাত্রবৃত্তি সম্পাদক শেখ সাগর আহমেদ প্রচারণায় রয়েছেন।
 
মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, আরামবাগ ও টিকাটুলী এলাকায় সমাজসেবা সম্পাদক রানা হামিদ; বাংলামটর, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় পরিবেশ সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব; ফার্মগেট, তেজগাঁও, সাতরাস্তা ও হাতিরঝিল এলাকায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইয়াজ আল রিয়াদ; গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও কুড়িল বিশ্বরোড এলাকায় আইন সম্পাদক আল নাহিয়ান খান জয় প্রচারণা চালাচ্ছেন।
IMG1
উত্তরা এলাকায় গণযোগাযোগ সম্পাদক ফরহাদুজ্জামান মনির; যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ডেমরা ও সুত্রাপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আনন্দ সাহা পার্থ; সদরঘাট, ইসলামপুর, বাবু বাজার, বাংলা বাজার, লক্ষ্মীবাজার ও শ্যামপুরে কৃষি শিক্ষাবিষয়ক সম্পাদক বরকত হোসেন হাওলাদার; টেকনিক্যাল, মিরপুর ১, ২, মাজার রোড, গাবতলী, শাহ আলী থানা, দারুস সালাম থানা এলাকায় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রচারণা চলাচ্ছেন।
 
আসাদ গেট, শ্যামলী, আগারগাঁও, বিজয় স্মরণী, চন্দ্রিমা উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর, সংসদ ভবন এলাকায় গণশিক্ষা সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল; বাড্ডা, বনশ্রী, রামপুরায় কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন প্রচারণা চালাচ্ছেন।
 
খিলগাঁও, বাসাবো, মুগদা এলাকায় কর্মসংস্থান সম্পাদক রাকিবুল হাসান রাকিব, শাহজাহানপুর, রাজারবাগ, শান্তিনগর, বিজয়নগরে পাঠাগার সম্পাদক ইলিয়াসউদ্দিন; মিরপুর ১০, ১১, ১২, পল্লবী, কাফরুল, ভাষানটেক এলাকায় তথ্য প্রযুক্তি সম্পাদক ইসফাক আবির প্রচারণা চালাচ্ছেন।
 
ইত্তেফাক/আরকেজি