সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান আর নেই

সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান মারা গেছেন  (ইন্নালিল্লাহি... রাজিউন)। শনিবার  বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
তার আমেরিকা প্রবাসী মেয়ে এলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান ১৯৭০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭৯ সালে তার চাকরি ফরেন সার্ভিসে ন্যস্ত হয়। সিঙ্গাপুর, জার্মানি ও চীনে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
ইত্তেফাক/ইউবি