জাফর ইকবালের ওপর হামলার ঘটনায়ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিন্দা জানিয়েছে।  হামলার ঘটনায় আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি শিক্ষক সমিতি মানববন্ধন করবে বলে সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল সাংবাদিকদের জানিয়েছেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, অধ্যাপক জাফর ইকবাল সৃজনশীল লেখক ও সৃৃষ্টিশীল চিন্তা-চেতনার মানুষদের অগ্রদূত।  তার ওপর হামলা প্রকৃত অর্থে দেশের মুক্তচিন্তার, মুক্তবুদ্ধির এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা।  এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামী সোমবার ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে।  বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল লেখকদের ওপরে ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না হতে পারে সেজন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে নজরদারি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  অধ্যাপক  জাফর ইকবালকে ঢাকায় এনে চিকিৎসা দেয়ার জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ইত্তেফাক/নূহু