জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। গতকাল শনিবার দ্বিতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হয়। এই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা হামলা চালালে তাদের নিবৃত্ত করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। ইয়েলো জ্যাকেট নামের এই বিক্ষোভ থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভকারীদের অনেকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর পদত্যাগ দাবি করেন। -বিবিসি