সিলেটে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় কানাডা প্রবাসী লেখক-সাংবাদিকদেরা নিন্দা জানিয়েছেন। এ ছাড়া কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, সিটি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ যৌথভাবে শনিবার এক প্রতিবাদ সভার আয়োজন করে।
যারা এই হামলার নিন্দা জানান তারা হলেন- ছড়ালেখক লুৎফর রহমান রিটন, সাংবাদিক সুমন রহমান, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, লেখক ইকবাল করিম হাসনু, চিত্রশিল্পী রাকীব হাসান, সাপ্তাহিক সিবিএন২৪-এর সম্পাদক মাহবুবুল হক ওসমানী, গল্পকার নাহার মনিকা, সাংস্কৃতিককর্মী জিয়াউল হক জিয়া প্রমুখ।
অপরদিকে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে একত্রিত হয়ে মৌলবাদের অপশক্তির বিরুদ্ধে দেশে এবং প্রবাসে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন- ছাত্রনেতা কৃষিবিদ ফায়জুল করিম, কৃষিবিদ আবুল বাশার, ইমরুল ইসলাম, জামাল উদ্দিন, আকরাম খান, দেলোয়ার হোসেন, কৃষিবিদ জিয়াউল আহসান চৌধুরী, হেলাল উদ্দিন, বাবুল মিয়া, ফারহানা শান্তা, মনির বাবু, হাজী তুতিউর রহমান, ইফতেখার হাসান চৌধুরী, কান্তি মাহমুদ, গোলাম সারওয়ার, ঢাকা গণজাগরণ মঞ্চের নেত্রী লুপা, মোহাম্মদ শাহীন আহমেদ সহ অনেকে। প্রতিবাদ সভা পরিচালনায় ছিলেন কৃষিবিদ ড. আব্দুল হাই সুমন।
ইত্তেফাক/ইউবি