স্বাধীনতা দিবসে তিনটি বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ

২৬ মার্চ স্বাধীনতা দিবসে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি এক্সপো জোন প্রাঙ্গণে ‘স্বাধীনতার শপথ’অনুষ্ঠানে রাস্তায় নিরাপদে নিজ নিজ বাহন চালানোর ‘শপথ’গ্রহণ করতে যাচ্ছে সহস্র বাইকার। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর আছে মোটর সাইকেল ব্র্যান্ড ইয়ামাহা। 
 
রাজধানীর এসিআই সেন্টারে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর, এসিআই মোটরস এবং প্রতিষ্ঠানের এর অন্যান্য কর্মকর্তারা। এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক। 
 
২৬ মার্চ এই অনুষ্ঠানের পাশাপাশি আরো থাকছে বাইক স্টান্ট শো, মোটরসাইকেল শোভাযাত্রা ও দেশের জনপ্রিয় সংগীত ও নৃত্যশিল্পীদের নিয়ে এক মনোরম সাংস্কৃতিক আয়োজন। এ উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে পরিচিত করানো। 
 
বাইকাররা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে এবং ইভেন্ট সম্পর্কে জানতে পারবে http://octopibd.com/yamaha/ এই ঠিকানায়।
 
এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসিআই মটরস্ লিমিটেড ২০০৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এসিআই মটরসের ৪০টিরও বেশি থ্রিএস ডিলার পয়েন্ট রয়েছে। এরই সাথে স্বাধীনতার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসিআই মটরস্ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর এক অভিনব পরিকল্পনা হাতে নিয়েছে।