রাজধানীর পল্লবীর কালশীর বিহারী ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার রাত সাড়ে ১১ টায় কালশীর কুর্মিটোলা ক্যাম্পের পাশে একটি রেস্তোরায় ভাত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিহারীদের সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় ক্যাম্পের চেয়ারম্যানসহ জালাল উদ্দীন ভন্টুসহ নাদিম, শামসাদ, কাঠ মিস্ত্রি হোলাসহ অন্তত ১৫ জন বিহারী আহত হয়েছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, রাত সাড়ে ১১টায় একটি হোটেলে ভাত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনায় ওই ক্যাম্পের চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে জব্বার নামের এক ব্যাক্তিকে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।
ক্যাম্পের স্থানীয়রা জানান, জাব্বারের ভাই আওয়ালসহ বেশ কয়েকজন ভাত খাওয়া বিহারীদের সঙ্গে ঝগড়া শুরু করে। ক্যাম্পের চেয়ারম্যান সুরাহার জন্য চেষ্টা করলে তাকে কুপিয়ে আহত করে।
ইত্তেফাক/কেকে