ভারতের কর্ণাটক রাজ্যে বাস খালে পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল শনিবার রাজ্যের মান্দিয়া জেলায় বিকেলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ৩০ জন যাত্রীর মৃত্যু হয়। চারজনকে উদ্ধার করা হয়েছে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল বলে পুলিশ জানিয়েছে। চালক নিজেকে রক্ষায় সক্ষম হয়। বাসটি পানিতে ডুবে যায়। খালের পাশে অবস্থান করা কৃষকরাই প্রথমে উদ্ধারকাজ চালায়। - এনডিটিভি