রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
আটককৃতরা হলেন- দ্বীন মোহাম্মদ (২৫), মনির হোসেন (২২), ইমরান (৩০), আব্দুল হালিম (৫৫) ও মেহেদী হাসান (২২)। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, ডেগার, মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-২ এর এএসপি (মিডিয়া) মো. ফিরোজ কাওসার জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ড ফুটওভারব্রিজ সংলগ্ন স্কয়ার ফুড এর সামনে থেকে গোপন অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এই পাঁচজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বাসস
ইত্তেফাক/কেকে