ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃতরা হলেন- ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়কে অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপারেশন্স, ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার শেখ নাজমুল আলমকে যুগ্ম-কমিশনার (ক্রাইম), পিআরএন্ডএইচআর বিভাগের উপ-কমিশনার মো. জামিল হাসানকে উপ-কমিশনার ডিবি দক্ষিণ, উপ-কমিশনার (ইএন্ডডি) মশিউর রহমানকে উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) ডিবি উত্তর, উপ-কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইঅ্যান্ডডি, উপ-কমিশনার ফাতিহা ইয়াসমিনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিআরএন্ডএইচআর হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার রুহুল আমিন সাগরকে অতিরিক্ত উপ-কমিশনার ট্রাফিক দক্ষিণ, সহকারী কমিশনার ট্রাফিক এ্যাডমিন এন্ড রিসার্চ কানিজ ফাতেমাকে সহকারী কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন, সহকারী কমিশনার কাউন্টার টেরোরিজম মো. শাহিদুর রহমানকে সহকারী কমিশনার এয়ারপোর্ট জোন, সহকারী কমিশনার ইঅ্যান্ডডি সাইদ নাসিরুল্লাহকে সহকারী কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এবং সহকারী কমিশনার মো. আতিকুল হক প্রধানকে সহকারী কমিশনার ইঅ্যান্ডডি হিসেবে বদলি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি