রাজধানীর মোহাম্মদপুরের খালে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকালে নবোদয় বাজার সংলগ্ন একটি কালভার্টের ওপরে খেলার সময় ওই শিশুটি খালে পড়ে যায়।
এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারে কাজ শুরু করে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির সন্ধান পাননি ডুবুরিরা। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় যে নবোদয় হাউজিং এলাকার খালে একটি শিশু পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারে কাজ শুরু করে। তিনজন ডুবুরি টানা কাজ করছেন। তাদের সহযোগিতা করছেন ইউনিটের অন্য সদস্যরা।
ইত্তেফাক/ইউবি